আজকের আলোচনার বিষয়— সংস্কৃত ধাতুরূপ। বাংলা ও সংস্কৃত ভাষার ব্যাকরণ অধ্যয়নে ধাতুরূপ এক মৌলিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। কারণ একটি বাক্যে ক্রিয়ার রূপ কেবল অর্থই প্রকাশ করে না, বরং কর্তা–কর্ম–পুরুষ–বচন—এই সব ব্যাকরণবিষয়ক সম্পর্কও নির্দেশ করে। সংস্কৃত ভাষায় ধাতুগুলি প্রধানত তিন পদে বিভক্ত—পরস্মৈপদী, আত্মনেপদী ও উভয়পদী। বিভিন্ন লকার (লট্, লঙ্, লৃট্, লোট্, বিধিলিং) অনুযায়ী ধাতুর সঙ্গে তি-বিভক্তি যুক্ত হয়ে যে রূপ গঠিত হয়, তাকেই ধাতুরূপ বলা হয়।
এই পাঠে আমরা ধাতুরূপের প্রাথমিক ধারণা, তি-বিভক্তির কাঠামো, ধাতুরূপ গঠনের নিয়ম ও উদাহরণসহ বিভিন্ন ধাতুর (যেমন—পৃচ্ছ্, কৃ, দৃশ্, পা ইত্যাদি) রূপ শিখব। পাশাপাশি থাকবে ধাতুরূপের বাক্যে ব্যবহার, অনুশীলনী, অনুবাদ, এবং পরীক্ষায় সাধারণত যেসব প্রশ্ন আসে তারও সুসংগঠিত অনুশীলন। সংস্কৃত ব্যাকরণের অগ্রগতি ও ভাষাজ্ঞান দৃঢ় করার ক্ষেত্রে এই অধ্যায়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সহায়ক।
সংস্কৃত ধাতুরূপ

সংস্কৃত ধাতুরূপ
কর্তৃবাচ্যে সংস্কৃত ধাতুগুলো তিন প্রকার পরস্মৈপদী, আত্মনেপদী ও উভয়পদী । বর্তমান কাল বোঝাতে লট্, অতীত কাল বোঝাতে লঙ্, ভবিষ্যৎ কাল বোঝাতে লৃট, বর্তমান অনুজ্ঞা বোঝাতে লোট্ এবং ঔচিত্য অর্থে বিধিলিঙ্-এর প্রয়োগ হয় । ধাতুর সঙ্গে বিভিন্ন তি বিভক্তি যুক্ত হয়ে ধাতুরূপ গঠিত হয় ।
নিম্নে তি বিভক্তির আকৃতি প্রদর্শিত হল :
পরস্মৈপদ
লট্
বচন
- একবচন
- দ্বিবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- তি
- তস্
- অন্তি
লোট
বচন
- একবচন
- দ্বিবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- তু
- তাম্
- অভু
লঙ্
বচন
- একবচন
- দ্বিবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- দৃ (ৎ)
- তাম্
- অন্
প্রচ্ছ (প্রশ্নকরা, জিজ্ঞেস করা) – পরস্মৈপদী
লট্
বচন
- একবচন
- দ্বিবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- পৃচ্ছতি
- পৃচ্ছতঃ
মধ্যমপুরুষ
- পৃচ্ছসি
- পৃচ্ছথঃ
- পৃচ্ছথ
মধ্যমপুরুষ
- পৃচ্ছসি
- পৃচ্ছথঃ
- পৃচ্ছথ
উত্তমপুরুষ
- পুচ্ছামি
- পৃচ্ছাবঃ
- পৃচ্ছামঃ
কৃ (করা)-উভয়পদী পরস্মৈপদী
লট্
বচন
- দ্বিবচন
- একবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- করোতি
- কুতঃ
মধ্যমপুরুষ
- করোধি
- কুরথঃ
- কুরুখ
উত্তমপুরুষ
- করোমি
লোট্
বচন
- দ্বিবচন
- একবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- করোতু
- কুরু তাম্
মধ্যমপুরুষ
- কুরুতম্
- কুরুত
উত্তমপুরুষ
- করবাণি
- করবাব
- করবাম
দৃশ (দেখা)—পরস্মৈপদী
লট্
বচন
- একবচন
- দ্বিবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- পশ্যতি
- পশ্যতঃ
- পশ্যন্তি
মধ্যমপুরুষ
- পশ্যসি
- পশ্যথঃ
- পশ্যথ
উত্তমপুরুষ
- পশ্যামি
- পশ্যামঃ
- পশ্যামঃ
লোট্
বচন
- একবচন
- দ্বিবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- পশ্যতু
- পশ্যতাম্
- পশ্যন্ত
মধ্যমপুরুষ
- পশ্য
- পশ্যতম
- পশ্যত
উত্তমপুরুষ
- পশ্যানি
- পশ্যাৰ
- পশ্যাম
পা (পান করা)- পরস্মৈপদী

বচন
- একবচন
- দ্বিবচন
- বহুবচন
প্রথমপুরুষ
- পিবতি
- বিপতঃ
- পিবত্তি
মধ্যমপুরুষ
- পিবসি
- পিবদ্ধ
উত্তমপুরুষ
- পিরামি
- পিবাৰঃ
- পিবামঃ

ধাতুরূপের বাক্যে প্রয়োগ
সে জিজ্ঞেস করেছিল – সঃ অপৃচ্ছৎ। বিশ্রাম কর – বিশ্রামং কুরু। আমরা চাঁদ দেখছি – বয়ং চন্দ্ৰং পশ্যামঃ । – তারা পান করে তে পিবন্তি। আমি হাসব – অহং হসিষ্যামি। বালকটি বলেছিল – বালকঃ অবদৎ। মালবিকা লিখবে – মালবিকা লেখিষ্যতি । পাতা পড়ে – পত্রং পততি । পাখি ডাকে – বিগহঃ কূজতি। আমি খাব – অহং – – খাদিষ্যামি। সূর্য দীপ্তি পাচ্ছে – সূর্যঃ দীপ্যতে। তোমার শোয়া উচিত – ত্বং শয়ীথাঃ ।
অনুশীলনী
শুদ্ধ উত্তরটির পাশে টিক (/) চিহ্ন দাও :
(ক) পরস্মৈপদে লোট্-এ মধ্যম পুরুষের একবচনে তি বিভক্তির আকৃতি- তু/অন/হি/ত।
(খ) পরস্মৈপদে লঙ্-এ প্রথম পুরুষের একবচনে তি বিভক্তির রূপ- স্/5/হি/আনি ।
(গ) আত্মনেপদে লোট্-এ উত্তমপুরুষের বহুবচনে তি বিভক্তির রূপ- আমহৈ/আবহৈ/বহৈ/মহৈ ।
(ঘ) বৃৎ-ধাতুর ল-এ উত্তমপুরুষের একবচনের রূপ- বর্তামহে/বর্তাবহে/বর্তৈ/বর্তে।
(ঙ) জন্ ধাতুর লঙ্-এ প্রথম পুরুষের একবচনের রূপ- অজায়ত/অজায়তে/অজায়স্থ/অজায়তাম্ ।
বাক্য রচনা কর :
পৃচ্ছামি, কুর্বঃ, অপশ্যৎ, পশ্যামি, শেতে।
সংস্কৃতে অনুবাদ কর :
(ক) আমি জিজ্ঞেস করব। (খ) আমরা চাঁদ দেখছি। (গ) গরুটি জলপান করেছিল। (ঘ) মাধবী লিখবে। (ঙ) পাখি ডাকে ।
বাংলায় অনুবাদ কর :
(ক) বিশ্রামং কুরু। (খ) কমলা নদীম্ অপশ্যৎ। (গ) তে জলং পাস্যস্তি। (ঘ) পত্রং পততি। (ঙ) সূর্যঃ দীপ্যতে।
নির্দেশ অনুযায়ী ধাতুরূপ লেখ :
(ক) লট্ বিভক্তিতে পা-ধাতুর উত্তমপুরুষের বহুবচনের রূপ ।
(খ) লঙ্-বিভক্তিতে মধ্যমপুরুষের একবচনে প্রচ্ছ-ধাতুর রূপ।
(গ) বিধিলি-বিভক্তিতে মধ্যমপুরুষের বহুবচনে দৃশ্-ধাতুর রূপ ।
(ঘ) লঙ্-বিভক্তিতে হস্-ধাতুর মধ্যমপুরুষের একবচনের রূপ।
(ঙ) লট্-বিভক্তিতে রম্ ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ ।
(চ)বিধিলি-বিভক্তিতে খাদ্ ধাতুর উত্তমপুরুষের একবচনের রূপ।
(ছ)হুট্-বিভক্তিতে বৃৎ-ধাতুর আত্মনেপদে মধ্যমপুরুষের একবচনের রূপ।
(জ) লট্-বিভক্তিতে যুধ-ধাতুর প্রথম পুরুষের বহুবচনের রূপ।
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
(ক) কিভাবে ধাতুরূপ গঠিত হয়?
(খ) আত্মনেপদে লঙ্-এ মধ্যমপুরুষের একবচনে কৃ-ধাতুর রূপ কি?
(গ) দৃশ-স্থানে কোথায় কোথায় ‘পশ্য’ হয়?
(ঘ) পা-ধাতুর কোন্ কোন্ ক্ষেত্রে ‘পিব’ হয়?
(ঙ) চর্-ধাতুর রূপ কোন্ ধাতুর মত?
(চ) বৃৎ-ধাতু কোন্ পদী?
(ছ) যুধ-ধাতুর রূপ কোন্ ধাতুর মত?
(জ) ল-এ জন্-ধাতুর প্রথমপুরুষের একবচনের রূপ কি?
৭ ।লট্-এ শী-ধাতুর রূপ লেখ ।
৮ । লুট্ পরস্মৈপদে বৃৎ-ধাতুর রূপ লেখ ।
৯ ।লট্-এ কূজ্-ধাতুর রূপ লেখ ।
১০। লোট্-এ হস্-ধাতুর রূপ লেখ ।
১১। বিধলিঙ্-এ পা-ধাতুর রূপ লেখ ।
১২। লূট্-এ দৃশ-ধাতুর রূপ লেখ ।
১৩। লঙ্ পরস্মৈপদে কৃ-ধাতুর রূপ লেখ ।
১৪। লট্-এ সকল পুরুষ ও বচনে ও প্রচ্ছ-ধাতুর রূপ লেখ ।
